পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা
দি নিউজ লায়ন; করোনার জেরে পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স-এর পরীক্ষা। কারণ, একসঙ্গে, পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এপ্রিল মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পরীক্ষা পিছিয়ে গেল নির্ধারিত সময়। জয়েন্ট এন্ট্রান্স পিছনোর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, পড়ুয়াদের সুরক্ষা ও কেরিয়ার তাঁদের কাছে বরাবরই অগ্রাধিকার পায়।
তাই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার পরবর্তী দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে। পরীক্ষার দিন ও দিন ঘোষণার মধ্য়ে অন্তত ১৫ দিন সময় থাকবে। যাতে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার সময় পায়। শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এই কথা রবিবার জানানো হয়েছে।

Post a Comment